লুইসের তাণ্ডবে উড়ে গেল ইংল্যান্ড

০১ নভেম্বর ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
৬৯ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লুইস

৬৯ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লুইস © সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরে আসার পর এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেই এভিন লুইসের তাণ্ডবে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ইংলিশরা ব্যাট হাতে সুবিধা করে ওঠতে পারেনি। দলীয় ৩৯ রানেই বিদায় নেন ওপেনার ফিল সল্ট। এরপর উইল জ্যাকস, জর্ডান কচ, জ্যাকব বেথেলরাও ভালো করতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। এ ছাড়া স্যাম কারান খেলেছেন ৩৭ রানের ইনিংস। ক্যারিবীয়দের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন গুদাকেশ মোতি, তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন ম্যাথু ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফ। ফলে ৪৫.১ ওভারেই অল আউট হয় ইংলিশরা, দলীয় সংগ্রহ তখন ২০৯ রান।

আরও পড়ুন: মোস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই

২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ক্যারিবীয় ওপেনার শুরুটা করেছিলেন দেখেশুনে। প্রথম পাওয়ার প্লে তে ব্র্যান্ডন কিং ও এভিন লুইস স্কোরবোর্ডে তোলেন ৪৯ রান। ১৪তম ওভারে নিজের অর্ধশতক পূরণ করেন লুইস, ৪৬ বলে ৫০ রান করেন তিনি। ১৫ ওভারে কারিবীয়দের দলীয় রান যখন ৮১ তখনই নামে বৃষ্টি।

বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় ১ ঘণ্টা। এরপর খেলা শুরু হলে ক্যারিবীয়দের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৫৭ রানের। এরপরই মারকুটে ব্যাটিং শুরু করেন লুইস। দলীয় ১১৮ রানে কিং ৫৬ বলে ৩০ রান করে ফিরলেও দলকে জয়ের কাছাকাছি নিয়ে গেছেন লুইসই। ৬৯ বলে ৯৪ রান করেছেন তিনি, ৫টি চারের সঙ্গে মেরেছেন ৮টি ছক্কাও।

আরও পড়ুন: সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন ড. ইউনূস

সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আদিল রশিদের বলে জ্যাকব বেথেলেও মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন লুইস, তবে লুইস ফিরলেও ৫৫ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

ট্যাগ: ক্রিকেট
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬