মোস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই

০১ নভেম্বর ২০২৪, ০৯:২২ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে বৃহস্পতিবার ছিল খেলোয়াড় রিটেইন করে রাখার শেষ দিন। এদিন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি চেন্নাই সুপার কিংস। যার অর্থ, আইপিএলে দল পেতে আবারও নিলামে নাম ওঠাতে হবে তার।

মোস্তাফিজের মতো আরেক আন্তর্জাতিক ক্রিকেটার ডেভন কনওয়েকে ছেড়ে দিয়েছে চেন্নাই। তবে আলোচিত মহেন্দ্র সিং ধোনি টিকে গেছেন।

এদিকে এক দশক পর ট্রফি জয়ে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ারকেও ছেড়ে দিয়েছে। তার সঙ্গে দল পেতে নিলামে নাম তুলতে হবে জস বাটলার, ঋষভ পান্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো খেলোয়াড়দেরও। নতুন আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন ছিল কাল। প্রতিটি দলের জন্য সর্বশেষ আসরের পাঁচ আন্তর্জাতিক ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল।

কিন্তু ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে কেবল কলকাতা ও রাজস্থান রয়্যালস এই সুবিধা নিয়েছে। বাকিদের কেউ পাঁচজন, আবার কেউ চারজন রেখেছে। মূলত নিলাম থেকে খেলোয়াড় কেনাই তাদের উদ্দেশ্য।

সবচেয়ে কম দুজনকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। সর্বোচ্চ ১১০.৫ কোটি রুপি হাতে নিয়ে নিলামে অংশ নিবে তারা।

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬