সাফজয়ী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের

৩১ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
সাফজয়ী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের

সাফজয়ী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার ক্রীড়া মন্ত্রণালয়ের © সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহষ্পতিবার ৩১ (অক্টোবর) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরা সাফজয়ী দলটি বাফুফে ভবনে পৌঁছালে সেখানে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

এ সময় উপদেষ্টা জানান, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।

বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় নারী সাফ শিরোপা জেতে বাংলাদেশ। আজ দুপুরে সাফজয়ী দলটি দেশে পৌঁছালে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের মতিঝিলের বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলটিকে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

ট্যাগ: ফুটবল
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির…
  • ১৪ মে ২০২৬
ঢাবির সিনেট সদস্য হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিসহ ৫ …
  • ১৪ মে ২০২৬
ঈদুল আযহা : যাত্রীদের জরুরি বার্তা দিল বাংলাদেশ রেলওয়ে
  • ১৪ মে ২০২৬
পদ্মা ব্যারাজ কী, এটি কোথায় নির্মাণ করা হবে?
  • ১৪ মে ২০২৬
নিয়মের তোয়াক্কা না করেই মাসিক আড়াই লাখ টাকা বেতনে চুক্তিভ…
  • ১৪ মে ২০২৬
সন্তান জন্মদানে নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে বিশেষজ্ঞ পর…
  • ১৪ মে ২০২৬