শান্তর পর কে হচ্ছেন অধিনায়ক, আভাস দিলেন বিসিবি সভাপতি

৩১ অক্টোবর ২০২৪, ০২:২০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
বিসিবি সভাপতি ফারুক আহমেদ

বিসিবি সভাপতি ফারুক আহমেদ © সংগৃহীত

ব্যাট হাতে ফর্মটা মোটেই ভালো যাচ্ছে না জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন টাইগার এই ব্যাটার। এরপর থেকেই মূলত তার ব্যাটিং পারফরম্যান্সে ভাটা পড়তে শুরু করে।

অধিনায়ক হওয়ার পর টেস্ট ও টি-টোয়েন্টিতে তার রানের গড় কমেছে। তবে ওয়ানডেতে বেড়েছে। ব্যাট হাতে অধারাবাহিতকার পাশাপাশি ভারত সফরে ধবলধোলাই ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে হারের কারণে এখন কাঠগড়ায় শান্ত। এরই মাঝে তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই অধিনায়কত্ব ছাড়ার মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন এই টাইগার ব্যাটার। এদিকে শান্ত সরে গেলে পরবর্তী অধিনায়কের আলোচনায় থাকবেন বেশ কয়েকজন।

তবে সবচেয়ে বেশি এগিয়ে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিসিবি সভাপতি ফারুক আহমেদও গণমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটি জানালেন।

চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অবশ্য মিরাজ ইজ ওয়ান, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়ক ছিল।’

এর আগে শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে ফারুক বলছিলেন, ‘কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না আমি জানি না। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যেকোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।’

পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘যদি এমন কিছু হয়, ছাড়তে চায় বা এমন কিছু অনুভব করে, তাহলে সরাসরি অপারেশন্স বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে। যদি সে কন্টিনিউ করতে না পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার।’

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬