৮ উইকেটে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, পিছিয়ে ৪৩৮ রানে

৩১ অক্টোবর ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
৮ উইকেটে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

৮ উইকেটে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ © সংগৃহৃীত

ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয় ৭ উইকেটে। তাই সাগরিকায় দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে এখানেও হতাশ করেছে শান্ত-মিরাজরা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ১৩৭ রান। মুমিনুল ৭৪ এবং তাইজুল ১৮ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকা থেকে এখনও বাংলাদেশ পিছিয়ে ৪৩৮ রানে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ৪ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রান দিয়ে শুরু করেছিলেন। তবে ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শান্ত (৯)। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

এদিন স্কোরবোর্ডে ১০ রান যোগ করতেই আরও চার উইকেট হারায় টাইগাররা। ফলে ৪৮ তুলতেই ৮ উইকেট হারিয়ে অল্পতেই অলআউট হওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। সেখান থেকে অবিশ্বাস্য এক জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছেন মোমিনুল-তাইজুল। ৯ম জুটিতে দারুণ ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকান বোলারদের হতাশায় ডুবিয়েছেন এই জুটি।

রাবাদা-মহারাজদের সামলে এই জুটি দলের স্কোর ১০০ পার করেছেন। মোমিনুল-তাইজুল জুটি লাচ পর্যন্ত তুলেছে ৮৯ রান। ৮ চার ও এক ছক্কায় ৭৪ রান করে অপরাজিত আছেন মোমিনুল। তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন তাইজুল, তিনি অপরাজিত আছেন ১৮ রানে।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। এই টেস্টে ফলোঅন এড়াতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত ৩৭৬ রান করতে হবে।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬