ছাদখোলা বাস থেকে বিজয় শুভেচ্ছা জানাবেন সাফজয়ী খেলোয়াড়রা

৩১ অক্টোবর ২০২৪, ০১:২৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল

সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল © সংগৃহীত

দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালের মতো এবারও দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়ন মেয়েদের ছাদখোলা বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে আনা হবে।

বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দেয় সাবিনা আক্তারের দল। গোল দুটি করেন মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। ফাইনালের আগে সানজিদা আবারও ফেসবুকে পোস্ট দিয়ে ছাদখোলা বাসের কথা মনে করিয়ে দেন। এরপর বাফুফের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়, এবারও মেয়েদের জন্য ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ট্রফি নিয়ে দেশে ফিরছে চ্যাম্পিয়ন মেয়েরা। দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করবেন। সেখান থেকে ছাদখোলা বাসে করে সাবিনাদের নিয়ে আসা হবে বাফুফে ভবনে। সেখানে মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব খবরটি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২২ সালে বিআরটিসির ছাদ খোলা বাসেই সাবিনারা এসেছিলেন বিমানবন্দর থেকে বাফুফে ভবন। এবারও তাই হবে। গতবার এই ব্যয় বহন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার সেটা বাফুফে করছে।
সে সময় সানজিদা আক্তারের স্ট্যাটাসের পর সারা দেশে আলোড়ন পড়েছিল। গতকালও সানজিদা স্ট্যাটাসে সেটা স্মরণ করান।

ট্যাগ: ফুটবল
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬