পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল

৩০ অক্টোবর ২০২৪, ১১:২২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ পরিচালকের সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। তাই নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরীর সদস্যপদ বাতিল হয়ে গেছে।

এছাড়া তিন পরিচালক খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেন সিরাজ আগেই পদত্যাগ করেছিলেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। এছাড়া অপর এক পরিচালক আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি বরাবর চিঠি দিয়ে পরিচালক পদে শূন্যতার ব্যাপারে জানতে চেয়েছিল। এছাড়াও বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কারা আছেন, সেটাও জানতে চেয়ে চিঠি দিয়েছিল এনএসসি। এরপরই বুধবার বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে তার সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের নাম প্রকাশ করা হয়।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ২ জুন পর্যন্ত
  • ১৪ মে ২০২৬
পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, পাসের হার ৯১.২৩ শতাংশ
  • ১৪ মে ২০২৬
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
  • ১৪ মে ২০২৬
এক মাসের ছুটি পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা, শিক্ষক-কর্মকর্তাদে…
  • ১৪ মে ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ১৪ মে ২০২৬
ইস্ট ওয়েস্ট-ড্যাফোডিলসহ ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের…
  • ১৪ মে ২০২৬