প্রথমবার টেস্টে সেরা তিন নম্বর অলরাউন্ডার হলেন মিরাজ

৩০ অক্টোবর ২০২৪, ০৩:২১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

সাকিব আল হাসান আছেন ক্যারিয়ারের একদম শেষ বেলায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন, টেস্ট ক্রিকেটকেও তিনি বিদায় বলে দিয়েছেন। তাই, আর বেশি দিন ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের সার্ভিস পাবে না বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ দেখাচ্ছেন আশা। তার সূর্য যেন মধ্যগগনে। ব্যাটে-বলে সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে যেন হয়ে উঠছেন প্রকৃত অলরাউন্ডার। আইসিসির সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তার ছাপ লক্ষ্য করা গেল।

মেহেদী হাসান মিরাজের জন্য দারুণ সুখবর। প্রথমবারের মতো টেস্টে সেরা তিন নম্বর অলরাউন্ডার হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডার হিসেবে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন এই টাইগার তারকা। 

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় পাওয়া টেস্ট সিরিজ থেকে ব্যাট-বলে মেহেদী হাসান মিরাজ দারুণ নৈপুণ্য দেখিয়ে আসছেন। ভারতে ব্যাট হাতে সেভাবে ভূমিকা রাখতে না পারলেও, বল হাতে ছিলেন স্বাভাবিক ছন্দে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের এক ইনিংসে ৯৭ রান এবং ২ উইকেট নিয়ে সেরা রেটিং পেয়েছেন মিরাজ।

বর্তমানে মিরাজের টেস্ট অলরাউন্ডার রেটিং পয়েন্ট ২৯৪। মিরাজ এগোলেও, এক ধাপ পিছিয়ে টেস্টে বর্তমানে চার নম্বর অলরাউন্ডার সাকিব। তবে যথারীতি টেস্ট অলরাউন্ডারের শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন যথাক্রমে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬