তাইজুলের শিকার ৫ উইকেট, বসলেন বিষেণ সিং বেদির পাশে

৩০ অক্টোবর ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম © সংগৃহীত

দারুণ ফর্মে আছেন বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম। ঢাকা টেস্টের পর চট্টগ্রাম টেস্টেও পেলেন ফাইফার। সব মিলিয়ে বলা যায়, সুদিন এখন তাইজুলের।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের অর্জন তিন উইকেট। তিনটিই নিয়েছেন তাইজুল ইসলাম। এখন পর্যন্ত চট্টগ্রাম টেস্টে তার শিকার ৫ উইকেট। এর মধ্য দিয়ে কিংবদন্তি বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদির পাশে বসলেন তাইজুল। 

তাইজুল ক্যারিয়ারে ১৪তম বার নিলেন ইনিংসে ৫ বা বেশি উইকেট। বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৯বার ইনিংসে ৫ বা বেশি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার বিষেণ সিং বেদিও টেস্টে নিয়েছেন ১৪বার ইনিংসে ৫ বা বেশি উইকেট। ভারতীয় কিংবদন্তি বেদি এই কীর্তি করেছেন ৬৭ টেস্টে, তাইজুল তাকে ছুঁয়ে ফেললেন ৪৯ টেস্টেই।

পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট উইকেটের ফিফটির মাইলফলকে পা রাখলেন তাইজুল। এই ভেন্যুতে সবচেয়ে বেশি ৬৮ উইকেট সাকিব আল হাসানের।

মিরপুর টেস্টেও প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তাইজুল। আর দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৮ উইকেট।

উল্লেখ্য, টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনে তাদের চেয়ে বেশি ৫ উইকেট নিতে পেরেছে আর চারজন। ৩৪ বার নিয়ে সবার ওপরে রাঙ্গানা হেরাথ, ২০ বার ড্যানিয়েল ভেটোরি। এরপরই আছেন সাকিব আল হাসান (১৯ বার)। বাঁহাতি স্পিনের আরেক গ্রেট ডেরেক আন্ডারউড এই স্বাদ পেয়েছেন ১৭ বার।

৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬