রোনালদোর পেনাল্টি মিস, বিদায় আল নাসরের

৩০ অক্টোবর ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
পেনাল্টি মিস করার পর রোনালদো

পেনাল্টি মিস করার পর রোনালদো © সংগৃহীত

ম্যাচের ৯৬তম মিনিটের খেলা চলছিল তখন। দল পিছিয়ে ১-০ গোলে। এমন সময় পেনাল্টি পেল আল নাসর। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। ড্র করলেও সম্ভাবনা বেঁচে থাকবে। এমন সময় পেনাল্টি পাওয়া মানে, সাত রাজার ধন হাতে পেয়ে যাওয়া। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া পেনাল্টি কিকটি নিতে এলেন দলের অধিনায়ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পট কিক নিলেন রোনালদো; কিন্তু বলটা মেরে দিলেন তিনি বারের ওপর দিয়ে। গোল করতে পারলেন না রোনালদো। শেষ পর্যন্ত আল তাউনের কাছে ১-০ গোলে হেরে আল নাসর বিদায় নিল কিংস কাপ থেকে।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়ে যায় আল-নাসর। অ্যান্ডারসন তালিসকা বল ডিবক্সের ভেতর পেয়েই নিয়েছিলেন জোরালো শট। প্রতিপক্ষ গোলরক্ষক অবশ্য সেটা ফিরিয়ে দিয়ে হতাশ করেন নাসরকে। নিষ্প্রাণ প্রথমার্ধে খুব জোরালো কোনো সুযোগ আর পায়নি নাসর। বিপরীতে শক্তিশালী প্রতিপক্ষের সামনে নিজেদের রক্ষণেই মনোযোগী ছিল আল-তাউন।

আরও পড়ুন: ১৫০ ছাড়িয়ে ডি জর্জির, সংগ্রহ বাড়াচ্ছে দ. আফ্রিকা

পুরো ম্যাচে দলের মতো রোনালদো নিজেও সুযোগ পেয়েছেন কম। দ্বিতীয়ার্ধেই একেবারে শেষের দিয়ে পেয়েছিলেন ফ্রি-কিক। গোলরক্ষকের দিকে নেওয়া রোনালদোর ফ্রি-কিক দারুণ সেভে ফিরিয়ে দেন তাউন গোলরক্ষক মাইলসন। এর আগে ৭১ মিনিটে ঘরের মাঠে লিড নেয় আল-তাউন। ডিফেন্ডার ওয়ালিদ আল আহমেদ কর্নার থেকে হেডে বল জড়ান আল-নাসরের জালে। 

৭১ মিনিটে সেই গোলের পরে আল-নাসর বহু প্রচেষ্টা করেও নিজেদের আর ফেরাতে পারেনি ম্যাচে। ৯৬ মিনিটে পেনাল্টিতেই অতিরিক্ত সময়ে ম্যাচ টেনে নেয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রোনালদোর পেনাল্টি মিস তা আর হতে দেয়নি। ক্যারিয়ারে এটি রোনালদোর ৩১তম পেনাল্টি মিস। সর্বোচ্চ পেনাল্টি মিসের তালিকায় মেসির সমান অবস্থান এখন তার।

আরও পড়ুন: জাতীয় দলের সহকারী কোচ হচ্ছেন সালাউদ্দিন

এই হারের পর টানা তৃতীয় বছর কিংস কাপ থেকে হতাশ হয়ে বিদায় নিতে হচ্ছে রোনালদোকে। অবশ্য এ মৌসুমে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে রোনালদোদের। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আল নাসর। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি। 

পরের সপ্তাহেই আবার বিগ ম্যাচে নামতে হবে রোনালদোকে। সৌদি লিগের সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে মাঠে দেখা যাবে সিআরসেভেনকে।

ট্যাগ: ফুটবল
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬