বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের, কারণ কী?

২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
রিশাদ হোসেন

রিশাদ হোসেন © সংগৃহীত

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব আল হাসানই বিগ ব্যাশে খেলেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, হোবার্ট হ্যারিকেনের হয়ে বিগ ব্যাশ খেলা হচ্ছে না রিশাদের।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ ব্যাশে দল পেয়ে রোমাঞ্চে ছিলেন রিশাদ। সুযোগ থাকলে খেলার জন্য মুখিয়েও ছিলেন তিনি। তবে সেই সুযোগ আর পাচ্ছেন না তরুণ এই লেগি।

এ বছরের ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে নভেম্বরেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা।

ফরচুন বরিশাল কয়েকটি ম্যাচে অংশগ্রহণের অনুমতি দিলে বিগ ব্যাশে খেলতে পারতেন রিশাদ। কিন্তু বিপিএলের এই ফ্রাঞ্চাইজি পুরো মৌসুমের জন্যই রিশাদকে দলে চায়। তাই বলা যায়, শিডিউল ব্যস্ততার জন্য অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না, হোবার্ট হ্যারিকেনের হয়ে বিগ ব্যাশ খেলা হচ্ছে না রিশাদ হোসেনের। 

গত জুনে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ ১৪ উইকেটের রেকর্ড গড়েন রিশাদ। এরপরই বিভিন্ন ঘরোয়া লীগে কদর বেড়ে যায় এই স্পিনারের।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬