আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ওয়েড

২৯ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ম্যাথিউ ওয়েড

ম্যাথিউ ওয়েড © সংগহীত

বিশ্বকাপজয়ী অজি তারকা ম্যাথিউ ওয়েড ব্যাট হাতে যেমন ছিলেন বিধ্বংসী, উইকেটের পেছনে তেমন ছিলেন ক্ষিপ্র। টি-টোয়েন্টি ক্রিকেটে তার ফিনিশিংটাও ছিল দারুণ স্মার্ট। সর্ব শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ওয়েড। শেষ পর্যন্ত বিদায় বলে দিলেন এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার।  

আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে কাজ করবেন ওয়েড। এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও কোচিং স্টাফে থাকবেন তিনি অনানুষ্ঠানিক ভূমিকায়। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী সোমবার, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৪ নভেম্বর।

অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারে নানা অর্জন আছে ম্যাথু ওয়েডের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে পুরো বিশ্বেই সমীহ আদায় করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্টে চার সেঞ্চুরিতে ১ হাজার ৬১৩ রান করেছেন ওয়েড। ওয়ানডে খেলেছেন ৯৭টি। যেখানে  ২৬.২৯ গড়ে একটি সেঞ্চুরিতে করেছেন ১ হাজার ৮৬৭ রান। আর ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১ হাজার ২০২ রান করেছেন ১৩৪.১৫ স্ট্রাইক রেটে।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬