জর্জির অভিষেক সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

২৯ অক্টোবর ২০২৪, ০৩:৩০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ওপেনার টনি দে জর্জি দুর্দান্ত সেঞ্চুরি করেন

ওপেনার টনি দে জর্জি দুর্দান্ত সেঞ্চুরি করেন © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ সিদ্ধান্ত কাজে দিয়েছে বেশ। প্রথম সেশনে এক উইকেট হারিয়ে প্রোটিয়ারা তুলেছিল ১০৯ রান। মধ্যাহ্ন বিরতির পর এ সংগ্রহ আরও বাড়িয়েছে সফরকারীরা। ওপেনার টনি দে জর্জির অভিষেক দুর্দান্ত এক শতকে আর কোনো উইকেট না হারিয়েই দলীয় ২০০ রানের সংগ্রহ পেরিয়ে গেছে দলটি। 

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিং বান্ধব উইকেটে ব্যাট হাতে সফরকারীদের শুরুটাও হয় দাপুটে। বাংলাদেশের বোলারদের তেমন পাত্তা না দিয়ে দিনের প্রথম সেশনেই দলীয় রান একশ পার করে সফরকারী ব্যাটসম্যানরা। 

দলীয় ৬৯ রানের মাথায় স্বাগতিকদের প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন তাইজুল ইসলাম। অবশ্য এ ক্ষেত্রে ব্যাটসম্যান মার্করাম উইকেটটা উপহার দিয়ে এসেছেন বললেও বাড়াবাড়ি হবে না।

আরও পড়ুন: সিরিজ বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

তাইজুলের হাওয়ায় ভাসানো বল ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়েছিলেন মার্করাম। কিন্তু প্রোটিয়া ওপেনারের শেষ রক্ষা হয়নি। মিড অনে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ধরে পড়েন। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত গেছেন মার্করাম। এরপর আর কোনো উইকেটের পতন হয়নি সফরকারীদের।

দ্বিতীয় সেশনে আরও নিখুঁত ব্যাটিং করেছেন সফরকারী দুই ব্যাটার ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। দুজনের জুটি থেকে এরই মধ্যে যোগ হয়েছে ২৩৫ বলে ১৩৬ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর দিনে ১৫২ বলে ১০১ রানে অপরাজিত আছেন জর্জি। অন্যপ্রান্তে ফিফটি হাঁকিয়ে ইনিংস বড় করার দিকে ছুটছেন স্টাবস। তার ব্যাট থেকে এসেছে ১৩১ বলে ৬৫ রান। 

ট্যাগ: ক্রিকেট
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬
কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬