আবারও বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

২৯ অক্টোবর ২০২৪, ০৭:০৫ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
এমিলিয়ানো মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ © সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ। সবশেষ কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে বড় অবদান রেখেছেন এই গোলরক্ষক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। 

প্যারিসে সোমবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’। 

পুরস্কার জিতে মঞ্চে উঠে এমি বলেন, ‘আবারও সেরা হতে পারাটা আনন্দের। ফুটবলের বাইরেও আমার একটা জীবন আছে। পরিবার, বন্ধু সবাই মিলে তারা আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এই সম্মান পেয়ে সত্যিই গর্ববোধ হচ্ছে।’

মার্টিনেজ বলেন, ‘এটা আমার জন‍্য অনেক বড় পুরস্কার। সব সময়ই আমি জাতীয় দলের হয়ে একটি ম‍্যাচ খেলার স্বপ্ন দেখে এসেছি। এতো কম বয়সে ইংল‍্যান্ডে আসা, অ‍্যাস্টন ভিলা ও জাতীয় দলে খেলা। এটা একবার জেতাই অনেক সম্মানের, সেখানে পরপর দুইবার জিততে পারা! আমার বিশ্বাসই হচ্ছে না।’ 

‘মাঠে কখনও কখনও আপনি এমন আচরণ করবেন যে, ম‍্যাচটা আপনি জিততে চান। মাঠে বাইরে আমি গর্বিত একজন মানুষ। একজন স্বামী ও ভাই।’ গত বিশ্বকাপের সেরা গোলরক্ষক ছিলেন মার্টিনেজ। সবশেষ দুই কোপা আমেরিকাতেও নিজের সেরাটা দিয়েছেন তিনি। এবার টানা দুইবার জিতলেন ইয়াশিন ট্রফি। বর্ষসেরা খেতাব জেতার পরও নিজেকে সেরা মানতে নারাজ তিনি। 
 
‘নিজেকে আমি সেরা হিসেবে দেখি না। অনেক ভালো গোলরক্ষক আছে, যাদের আমি প্রতি সপ্তাহেই দেখছি। আমি কেবল দলীয় প্রচেষ্টাকেই গুরুত্ব দিই আর নিজের উন্নতি করতে চাই। অ‍্যাস্টন ভিলার হয়ে আমরা উন্নতির ধারাটা ধরে রাখতে চাই।’

২০২০ সাল থেকে ইংলিশ ক্লাব অ্যাস্ট ভিলায় খেলছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। প্রিমিয়ার লিগের দলটিতে দুর্দান্ত সব সেভ করে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি। গত মৌসুমে সেরা চারে থেকে ভিলার চ্যাম্পিয়ন্স লিগে ফেরায় বড় অবদান রেখেছেন তিনি। 
 
সোভিয়েত ইউনিয়নের সাবেক গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে ২০১৯ সাল থেকে বর্ষসেরা গোলরক্ষককে ইয়াশিন ট্রফি দিচ্ছে ফ্রান্স ফুটবল। প্রথম ফুটবলার হিসেবে দুইবার এই পুরস্কার জিতেন মার্টিনেজ। 

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬