নাটকীয়তা শেষে ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি

২৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি

ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি © সংগৃহীত

ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। তবে এটি কার হাতে উঠছে তা দেখার জন্য সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো। ২০২৪ ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। তবে  শুরু থেকেই সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস ‍জুনিয়র।

বাংলাদেশ সময় সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন রদ্রি। তার হাতে বহুল কাঙ্ক্ষিত এই গোল্ডেন বল তুলে দেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ।

এসিএল চোটে বর্তমানে মাঠের বাইরে রয়েছে ২৮ বছর বয়সী ডিফেন্সিভ এ মিডফিল্ডার। ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন ব্যালন ডি'অর নিতে। ৬৪ বছর পর এই প্রথম ছেলেদের ব্যালন ডি’অর জিতলেন স্পেনের কোনো খেলোয়াড়। রদ্রির আগে সবশেষ স্প্যানিশদের হয়ে ১৯৬০ সালে এই পুরস্কার জিতেছিলেন লুইস সুয়ারেজ। দ্বিতীয় স্প্যানিশ হিসেবে ছেলেদের বর্ষসেরার এই ট্রফি জিতলেন রদ্রি।

ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। তারপর যথাক্রমে ভোট পেয়েছেন ভিনিসিয়ুস, দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও লাউতারো মার্টিনেজ।

গত মৌসুমে গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচ খেলেছেন রদ্রি। যেখানে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। স্পেনের হয়ে জিতেছেন ইউরো। ওই মৌসুমে তার দখলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ। পুরো মৌসুমজুড়েই ছিল তার অসাধারণ পারফরম্যান্স।

ডি’অর জেতার পর স্প্যানিশে নিজের বক্তব্যে রদ্রি বলেন, আমি, আমার পরিবার ও দেশের জন্য খুব খুব বিশেষ একটি দিন। পরে ইংরেজিতে বলেছেন, প্রতিদিন উন্নতির চেষ্টা করি, নিজের খেলার মান বাড়ানোর চেষ্টা করি। আধুনিক সময়ের হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায়ও আরেকটু বেশি কিছু করার চেষ্টা করি।

ব্যালন ডি'অর ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৫৬ সালে এটির যাত্রা শুরু হয়েছিল। এবার হলো ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠান।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬