চট্টগ্রাম টেস্টে ডাক পেলেন অঙ্কন, কে এই ক্রিকেটার?

২৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
মাহিদুল ইসলাম অঙ্কন

মাহিদুল ইসলাম অঙ্কন © মাহিদুল ইসলাম অঙ্কন

অভিষেক টেস্টে ফিফটি করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলি। তবে দুঃখের বিষয়, দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে খেলা হচ্ছে না তার। দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেলেন এই ব্যাটার। তার দুর্ভাগ্যই মাহিদুল ইসলাম অঙ্কনের জন্য বয়ে আনল সৌভাগ্য।

প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহিদুল। ঢাকা বিভাগের হয়ে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালেই সুখবরটি পান মাহিদুল। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বিবৃতি দিয়ে স্কোয়াডে এই পরিবর্তনের খবর জানায় বিসিবি।

চট্টগ্রামে এসে রবিবার প্রথম দিনের অনুশীলনে নাহিদ রানার একটি ডেলিভারি জাকেরের হেলমেটে লাগে। দলের ফিজিও বায়েজিদুল ইসলামের প্রাথমিক শুশ্রূষার পর তখন ব্যাটিং চালিয়ে যান তিনি। তবে টিম হোটেলে ফিরে কনকাশনের লক্ষণ দেখা দেওয়ায় দ্বিতীয় টেস্ট থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। বিসিবির বিবৃতিতে ফিজিও বায়েজিদুল জানান, এখনও জাকেরের মধ্যে কনকাশনের কিছু উপসর্গ দেখতে পাচ্ছেন তারা।

মিরপুরে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ২ রান করে আউট হন জাকের। পরের ইনিংসে চাপের মুখে তিনি খেলেন ১১২ বলে ৫৪ রানের ইনিংস। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়ে তোলেন ১৩৮ রানের জুটি।

জাকেরের চোটে জাতীয় লিগের ম্যাচের মাঝপথে চলে আসছেন ২৫ বছর বয়সী মাহিদুল। বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার শুরু হয়েছে রংপুর ও ঢাকার মধ্যকার দ্বিতীয় রাউন্ডের লড়াই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম দুই দিন ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি ঢাকা অধিনায়কের।

জাতীয় লিগের প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেন মাহিদুল। ড্র হওয়া ম্যাচে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪৩ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৮ ফিফটিতে মাহিদুলের সংগ্রহ ১ হাজার ৯৩৪ রান।

মাহিদুলের সঙ্গে একই ফ্লাইটে চট্টগ্রামে আসবেন জাকির হাসান। সিলেটের হয়ে জাতীয় লিগের ম্যাচ খেলতে তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তিন দিনে জিতে যাওয়া ম্যাচে দুই ইনিংসে ১৭ বলে ১৩ ও ৩৫ বলে ৩৬ রান করেন সিলেট অধিনায়ক।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬