পাকিস্তানের অন্তর্বর্তী হেড কোচ হলেন জেসন গিলেস্পি

২৮ অক্টোবর ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
জেসন গিলেস্পি

জেসন গিলেস্পি © সংগহীত

পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন গ্যারি কারস্টেন। কারস্টেন দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা না পেরুতেই তার জায়গায় দায়িত্ব পেয়েছেন টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পি। অস্ট্রেলিয়া সফরে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বও পালন করবেন তিনি।

জানা গেছে, আপাতত অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জেসন গিলেস্পি। শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজের জন্য গিলেস্পিকে হেড কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার (২৮ অক্টোবর) সকালে পদত্যাগের ঘোষণা দেন সাদা বলের গত ৫ মাসের কোচ কোচ গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকান কোচের এই ঘোষণার পর বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে টেস্ট দলের কোচ গিলেস্পিকে।

গিলেস্পির নতুন দায়িত্ব নিয়ে এখনো বিস্তারিত বলেনি পিসিবি। তবে শ্রীঘ্রই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তার দায়িত্বের পরিধি মেয়াদসহ অন্যান্য বিষয় স্পষ্ট করবে চেয়ারম্যান মহসিন নকভির বোর্ড।

উল্লেখ্য, ৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে পাকিস্তানের অস্ট্রেলিয়া সিরিজ। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে জিম্বাবুয়ে সিরিজ। ৪ নভেম্বর মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যকার তিন ওয়ানডে ম্যাচের প্রথম ওয়ানডে। ৮ ও ১০ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর আয়োজিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬