কে পাচ্ছেন ব্যালন ডি’অর

২৮ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
কে পাচ্ছেন ব্যালন ডি’অর

কে পাচ্ছেন ব্যালন ডি’অর © সংগহীত

ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। তবে এটি কার হাতে উঠছে তা দেখার জন্য সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। আজ মধ্য রাতে প্যারিসের চাতেলে থিয়েটারে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। ফ্রান্স ফুটবল এবং উয়েফার যৌথ উদ্যোগে ২০২৩-২৪ ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দেয়া হবে। ব্যালন ডি’অর জয়ের আলোচনায় এবার রয়েছে একাধিক নাম। তবে অনেকটাই এগিয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। 

সোমবার (২৮ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যামে প্রদান করা হবে এবারের ৬৮তম ব্যালন ডি’অর পুরস্কার। ২০২৩-২৪ মৌসুমের বিজয়ীদের বেছে নিবেন প্রখ্যাত সাংবাদিকরা। 

বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে এই পুরস্কার। সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।

একটা সময় ব্যালন ডি অর মানেই ছিল মেসি-রোনালদোর রাজত্ব। তবে অবসান ঘটতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এরই মধ্যে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জয়ের খবর বেরিয়েছে ইউরোপীয় মিডিয়ায়। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা কয়েক দিন আগে শিরোনাম করেছে- বিশ্বের ১ নম্বর হওয়ার লড়াইয়ে সবচেয়ে যোগ্য ভিনিসিয়ুস। তাদের অনলাইন শিরোনাম- ‘প্যারিসে সোনায় মোড়ানো ভিনিসিয়ুস।’ রিয়াল মাদ্রিদের এ ব্রাজিলিয়ান তারকা কতটা এগিয়ে আছেন, তা বোঝাই যায়।

এবারের শ্রেষ্ঠত্বের দৌড়ে সবার থেকে এগিয়ে ভিনি। রিয়ালের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেন তিনি। ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি করিয়েছেন ১১টি। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়কও ছিলেন এই ব্রাজিল ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়। 

গত মঙ্গলবার বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৫-২ গোলে জয়ের ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করেন এ ব্রাজিলিয়ান। এরপরই রিয়ালের কোচ দাবি করেন এবার ব্যালন ডি’অর পাবেন ভিনিই। তিনি ভিনিকে ‘এক্সট্রা অর্ডিনারি’ বলেও উল্লেখ করেন। 

গত দেড় দশক মেসি (৮টি) ও রোনালদোর (৫টি) আধিপত্য ছিল এই পুরস্কারে। তবে এ বছর তাদের কেউ সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়ায় স্বভাবতই ফুটবল দুনিয়া নতুন কারও হাতেই ব্যালন ডি’অর উঠতে দেখবে। 

ভিনির ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন রদ্রি। সিটির এই তারকাকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিয়েছেন পেপ গার্দিওয়ালা। গত বছর ম্যানসিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে রদ্রির নৈপুণ্যে ইউরো কাপেও সেরা তারকা হন তিনি। পিছিয়ে নেই জুড ব্যালিংহ্যামও। রিয়ালের হয়ে লা লিগায় করেছেন ১৯ গোল। পাশাপাশি পেয়েছেন ভেল্যুয়েবল ফুটবলারের তকমা। গত মৌসুমে ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন বেলিংহ্যাম।

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ইতোমধ্যেই নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আর এবার সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অরের সোনালী বলটি তার হাতে উঠতে চলেছে বলেই জানা যাচ্ছে। ব্যালন ডি'অর, যা প্রতিটি ফুটবলারের স্বপ্ন, সেটিই এবার ভিনিসিয়ুসের কাছে আসতে চলেছে।

এর আগেও দেখা গিয়েছে ব্যালন ডি’অর জয়ী ফুটবলারদের গোল্ডেন বুট উপহার দেয় বিশ্বের জনপ্রিয় জুতোর ব্র্যান্ড নাইক। জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কার তথ্য অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়রের জন্য গোল্ডেন বুট প্রস্তুত রেখেছে এই প্রতিষ্ঠানটি। তাই অনেকে ধারণা করছেন এবার এই ব্রাজিলিয়ানের হাতেই উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence