উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

২৮ অক্টোবর ২০২৪, ০১:৫২ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল © ANFA

দ্বিতীয় সেমি-ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল নেপাল। গতবারের মতো এবারও চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।

রবিবার (২৭ অক্টোবর) কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

টাইব্রেকারে নেপালের সাবিত্রা ভান্ডারি, গিতা রানী, সাবিতা রানা মাগার ও অমিশা কারকি লক্ষ্যভেদ করেন। ভারতের জালের দেখা পান মনিষা ও কারিশ্মা সিরভোইকর; অধিনায়ক আশালতা দেবির শট পোস্ট লেগে ফেরে, চানু সরোখাইবামের দুর্বল শট সহজেই ফেরান টাইব্রেকারের জন্যই বদলি নামা গোলরক্ষক অঞ্জনা রানা মাগার।

আগামী বুধবার একই ভেন্যুতে লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।

গ্রুপ পর্ব শুরুর পর পাকিস্তানের বিপক্ষে ড্রয়ে ভারতকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। সেরা চারের লড়াইয়ে এদিনই তারা ভুটানকে গুঁড়িয়ে দেয় ৭-১ ব্যবধানে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ২ জুন পর্যন্ত
  • ১৪ মে ২০২৬
পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ, পাসের হার ৯১.২৩ শতাংশ
  • ১৪ মে ২০২৬
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত
  • ১৪ মে ২০২৬
এক মাসের ছুটি পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা, শিক্ষক-কর্মকর্তাদে…
  • ১৪ মে ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ১৪ মে ২০২৬
ইস্ট ওয়েস্ট-ড্যাফোডিলসহ ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের…
  • ১৪ মে ২০২৬