শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন আফগানিস্তান

২৮ অক্টোবর ২০২৪, ১২:৩২ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM

ইমার্জিং টিমস এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো আফগানিস্তান। শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান ‘এ’ দল। দুইবারের চ্যাম্পিয়ন লঙ্কানদের ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট আর ১১ বল হাতে রেখে জয় পেয়েছে আফগানরা। রবিবার (২৭ অক্টোবর) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা।
ম্যাচের শুরুতে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে লঙ্কানরা। এরপর পাভান রত্নায়াকে ও সাহান অ্যারাকচিগের ৫০ রানের জুটিতে সাময়িক স্বস্তি পায় তারা।

লঙ্কানদের হয়ে ৪৭ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যারাকচিগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ২৩ রান করেন নিমেশ ভিমুখথি। শুরুর চাপ সামলে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৩ রান তোলে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানেরও। প্রথম বলেই আউট হন ওপেনার যুবায়েদ আকবরি। এরপর সিদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির জুটিতে এগিয়ে যায় আফগানিস্তান।

২০ বলে ২৪ রান করে আউট হন রাসুলি। চারে নেমে ২৭ বলে ৩৩ রান করেন করিম জানাত।

৫৫ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন সিদিকুল্লাহ। ৬ বলে ১৬ রান করে আফগানিস্তানের সহজ জয় তুলে নিতে সহায়তা করেন মোহাম্মদ ইসহাক।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬