নারী সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানের জালে প্রথমার্ধে বাংলাদেশের ৫ গোল

২৭ অক্টোবর ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
ভুটানের জালে প্রথমার্ধে বাংলাদেশের ৫ গোল

ভুটানের জালে প্রথমার্ধে বাংলাদেশের ৫ গোল © সংগৃহীত

মেয়েদের সাফ চ্যাম্পিয়নিশপের ফাইনালে ওঠার লক্ষ্যে ‍ভুটানের মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধ শেষে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জোড়া গোলের দেখা পেয়েছেন তহুরা খাতুন ও সাবিনা খাতুন। 

রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল পজিশনে নিয়ে খেলতে বাংলাদেশ। শুরুতেই এগিয়ে যায় তারা। ৭ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্না। 

ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান ঋতুপর্ণা চাকমা। ম্যাচের এগিয়ে গিয়েও আক্রমণ অব্যাহত রাখে বাংলার মেয়েরা। ম্যাচের ১৫ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। চমৎকার ড্রিবলিংয়ে বল নিজের কন্ট্রোলে নেন তহুরা। এরপর ডি বক্সের বাইরে থেকে অসাধারণ শটে বল জালে জড়ান তিনি। 

এরপর স্কোরশিটে নাম লেখান অধিনায়ক সাবিনা। তহুরার পোস্টের সামনে বাড়িয়ে দেওয়া বলে ২৫ মিনিটে শট নেন অধিনায়ক সাবিনা খাতুন। দুর্ভাগ্যজনকভাবে বল বারে লেগে ফেরে। পরের মিনিটেই অবশ্য তিনি আক্ষেপ মেটান। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে দারুণ ক্ষিপ্রতায় বল কেড়ে নেন মনিকা চাকমা। তিনি ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে সাবিনার দিকে বল বাড়ান। বাঘিনীদের অধিনায়ক ডান পায়ের টোকায় বল জালে পাঠিয়ে দেন।

ম্যাচের ২৬ মিনিটে ডান দিক থেকে বাড়ানো বলে পা ছুঁয়ে জালে জড়ান তিনি। এরপর ম্যাচের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। আবারও ডি বক্সের বাইরে থেকে গোল করেন তিনি। এরপর ম্যাচের ৩৭ মিনিটে ফের গোল করে সাবিনা। মাঝমাঠ থেকে বল নিয়ে টেনে গোলরক্ষককে কাঁটিয়ে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৪১ মিনিটে এক গোল শোধ করে ভুটান। তারপরও প্রথমার্ধে  ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence