পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাইদ আজমলকে মেন্টর বানাল ঢাকা ক্যাপিটালস

২৭ অক্টোবর ২০২৪, ০২:৩৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
সাইদ আজমল

সাইদ আজমল © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমল। কদিন আগেই খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে যুক্ত করে বড় চমক দেখিয়েছিল চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

শনিবার (২৬ অক্টোবর) নিজেদের ফেসুবক পেজে ঢাকা ক্যাপিটালস মেন্টর হিসেবে পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমলকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।

আজমলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে ঢাকা লিখেন, দেখুন ঢাকা ক্যাপিটালের ক্যাম্পে কে যোগ দিচ্ছে! বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তী, ৪৪৭ আন্তর্জাতিক উইকেট, একজন সাবেক টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন যৌথভাবে সংস্করণের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (২০০৯), এমসিসি একাদশ এর একজন সাবেক খেলোয়াড়, পাকিস্তান জাতীয় দলের প্রশিক্ষক। 

তারা আরও লিখেন, আমরা সাইদ আজমলকে ঢাকা ক্যাপিটালের মেন্টর হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত। আমাদের জন্য একটি বিশেষ সুযোগ এবং আমাদের খেলোয়াড়দের জন্য, বিশেষ করে আমাদের দলের তরুণদের জন্য অনেক কিছু শেখার একটি দারুণ সুযোগ।

আজমল পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপ জিতেছেন। পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৫ টেস্ট, ১১৩ ওয়ানডে ও ৬৪ টি-টোয়েন্টি। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৪৪৭ উইকেট।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকেই পেশা হিসেবে বেঁছে নিয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আজমল। এমনকি পাকিস্তান দলেও বেশ কয়েক মেয়াদে পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

এর আগে দুইবার বিপিএলেও খেলেছেন তিনি। ২০১১-১২ মৌসুমে তিনি বিপিএলে খেলেছিলেন ঢাকা গ্যাডিয়েটর্সের হয়ে। ২০১৫-১৬ মৌসুমে তিনি খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। এবার নতুন ভূমিকায় বিপিএলে ফিরতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা।

ঢাকার সঙ্গে স্নায়ুর লড়াই হচ্ছে মূলত বিপিএলের অন্যতম পুরাতন ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের। তারা এবার এম্বাসেডর হিসেবে দলে নিয়েছে শাহীদ আফ্রিদিকে। এবারের বিপিএলে এই দুই পাকিস্তানি মাস্টারমাইন্ডের দিকেও তাকিয়ে থাকবেন বাংলাদেশের দর্শকরা।

এদিকে দেশি বিদেশি তারকা সব ক্রিকেটার দলে ভিড়িয়েও আলোচনায় আছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। তারা আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে চমক দেখিয়েছে। এর বাইরে দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমানও খেলবেন দলটির হয়ে। বিদেশি হিসেবে খেলবেন জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানির মতো ক্রিকেটার।

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬