বার্সার হালি গোলে বিধ্বস্ত মাদ্রিদ

২৭ অক্টোবর ২০২৪, ০৭:০৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
বার্সা ঝড়ে বিধ্বস্ত মাদ্রিদ

বার্সা ঝড়ে বিধ্বস্ত মাদ্রিদ © সংগৃহীত

ফুটবলের ঐতিহাসিক ধ্রুব লড়াই এল ক্লাসিকো। ২০২৪-২৫ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। পারলেন না এমবাপ্পে, ভিনি, বেলিংহামরা। ১, ২, ৩ নয়; এক হালি গোল খেয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার (২৬ অক্টোবর) স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। বার্সার হয়ে স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি জোড়া গোল করেন এবং বাকি দুটি গোল আসে লামিন ইয়ামাল ও রাফিনিয়ার পা থেকে।

লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করে এবারের আসরের পয়েন্ট তালিকার নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো হান্সি ফ্লিকের শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে  প্রতিপক্ষ এগিয়ে গেলে রাতটা নাকি লম্বা হয়। গত বুধবার ইউরোপিয়ান রাতেও সবাই তা দেখেছে। বরুসিয়া ডর্টমুন্ড ২-০ গোলে এগিয়ে বিরতিতে যাওয়ার পর ৫ গোল করেছে রিয়াল মাদ্রিদ। তারপর মাত্র কয়েক দিনের ব্যবধানে ডর্টমুন্ডেরই দেশের এক ভদ্রলোক কি না মুদ্রার অপর পিঠও দেখিয়ে দিলেন!

ঘরের মাঠে প্রথমার্ধে সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ রিয়াল। প্রথমার্ধে পাতলেন অফসাইডের ফাঁদ। তাতে আটকে কিংবা লটকে জেরবার হলো রিয়ালের আক্রমণভাগ। ম্যাচের ৫৩ মিনিটে গোলের দেখা পায় বার্সা। বিরতি শেষে ম্যাচের ৫৬ মিনিটের পর থেকে রাতটা উল্টো রিয়ালের জন্যই লম্বা হতে শুরু করল। ৫৬ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৮৪ মিনিটের মধ্যে সেটাই ৪-০! বার্সার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। অন্য দুটো গোল লামিনে ইয়মাল ও রাফিনিয়া।

ম্যাচের ৬০তম মিনিটে এমবাপ্পের শট সহজেই আটকে দেন পেনা। এর চার মিনিটের মাথায় ভিনিসিউসের বাড়িয়ে দেয়া বলে সুবর্ণ সুযোগ মিস করেন এমবাপ্পে। পরে ৬৬ মিনিটে বল জালে পাঠান এমবাপ্পে। তবে অফসাইডের কারণে ওই গোলটি বাতিল করেন রেফারি।

তবে মাঠে আধিপত্য দেখিয়েছে বার্সা। বলের দখলে এগিয়ে ছিল তো বটেই, গোলে শট নেয়াতেও এগিয়ে তারা। রিয়াল একটি শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি। বার্সেলোনা ৬টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পারে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬