শান্তকে অধিনায়কত্ব থেকে সরানো প্রসঙ্গে যা বললেন বাশার

২৫ অক্টোবর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
হাবিবুল বাশার সুমন

হাবিবুল বাশার সুমন © ফাইল ফটো

ব্যাট হাতে ধারাবাহিক হয়ে ওঠায় নাজমুল হোসেনকে শান্তকে তিন ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক করা হয়। কিন্তু নেতৃত্বভার পাওয়ার পর রান খরা তার ব্যাটে। একের পর এক সিরিজে সঙ্গী হচ্ছে ব্যর্থতা। তার ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার দাবিও উঠেছে কিছুদিন ধরেই। সর্বশেষ মিরপুর টেস্টে দর্শকদের দুয়ো শুনতে হয়েছে শান্তকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি নারী উইংয়ের কর্মকর্তা হাবিবুল বাশার সুমন মনে করেন, শান্তকে আরও সময় দেওয়া উচিত সবারই।

বর্তমান সময়ে প্রচুর খেলা থাকায় ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ হয় না। অধিনায়কদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। তার ওপর কেউ যদি একসঙ্গে তিন ফরম্যাটের নেতৃত্ব সামলায়, তার ওপর চাপটা বেশিই থাকে। নাজমুল হোসেন শান্ত এই সমস্যাতেই আছেন বলে মনে করেন হাবিবুল বাশার। একইসঙ্গে বাইরের চাপও শান্তর বাজে পারফরমেন্সের জন্য দায়ী। তাই তাকে অন্তত একটা ফরম্যাটের নেতৃত্ব থেকে সরানোর পরামর্শ দিলেন হাবিবুল।

শুক্রবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুমন বলেন, ‘শান্তকে পরিবর্তন তো করাই যায়। কিন্তু পরিবর্তনের আগে ভাবতে হবে, পরে যে আসবে তার সঙ্গেও আমরা এমন করব কিনা। তার সঙ্গেও যদি আমরা এমন করি, তাহলে তো দুই দিন পর ক্যাপ্টেন খুঁজে পাবেন না। কোনো দলের ক্ষতি করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই দলের অধিনায়কের পেছনে লাগা। ক্যাপ্টেন আনসেটলড হলে দলের সেটলড পারফর্মেন্স করা কঠিন। একজন অধিনায়ককে আমরা বিবেচনা করব দুই বছর পর।’

সাবেক অধিনায়ক আরও বলেন, ‘শান্তর অধিনায়কত্ব নিয়ে কারও দ্বিমত নেই। সে দারুণ অধিনায়ক। ব্যাটে রান আসছে না বলে এত কথা হচ্ছে আর দল পারফর্ম করছে না বলেই এত কথা হচ্ছে। এমন নয় যে, অন্যরা পারফর্ম করছে। অন্যরাও কিন্তু করছে না। এজন্যও শান্তর সমস্যা হচ্ছে। আমি ওকে ব্যাটিংয়ে স্বচ্ছন্দ দেখছি না। এটা একটু হলেও ওকে চাপে ফেলছে। তাকে বদলে আরেকজনকে এনে সেই চাপ সৃষ্টি করা হলে তখন কী হবে? শান্তকে সময় দেওয়া উচিত। তা না হলে কাজ করবে না।’ 

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close