রংপুর রাইডার্সের নতুন চমক, দলে ভেড়াল ‘বিস্ফোরক’ ব্যাটার সেদিকউল্লাহকে 

২৫ অক্টোবর ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
সেদিকউল্লাহ আতাল

সেদিকউল্লাহ আতাল © সংগৃহীত

আফগানিস্তানের তরুণ ওপেনার সেদিকউল্লাহ আতাল। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো বলার মতো তেমন কিছু করতে না পারলেও আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ৭ ছক্কা হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছিলেন। এবার তাকে দলে ভেড়াল রংপুর রাইডার্স। 

২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা উঠছে। ইতোমধ্যে সাত ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দমতো দল সাজিয়েছে। তবে এখনও সরাসরি চুক্তিতে দল ভারি করার সুযোগ রয়েছে। সেই সুযোগই কাজে লাগাল রংপুর রাইডার্স।

ইমার্জিং এশিয়া কাপে দারুণ ব্যাটিং করেছেন সেদিকউল্লাহ আতাল। ৫২, ৯৫*, ৮৩, ৭৫*—স্বীকৃত ক্রিকেটে তার সর্বশেষ চার ইনিংস। এর মধ্যে অপরাজিত ৯৫ রান করেছেন বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে। ২৩ বছর বয়সী এই ওপেনারকে দলে নিয়ে রংপুর রাইডার্স দেখাল দারুণ এক চমক।

সেদিকুল্লাহ আতালকে দলে টানা নিয়ে তারা লিখেছে, ‘রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম! সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক মৌসুম!’ 

দিন কয়েক আগে প্রধান কোচ হিসেবে মিকি আর্থারকে হেড কোচ হিসেবে নিশ্চিত করেছিল রংপুর। এ ছাড়া দেশি-বিদেশি বেশ কিছু তারকাকেও দলে যুক্ত করেছে রংপুর। সব মিলিয়ে রংপুর রাইডার্স শক্তিশালী দলই গড়ল।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬