ইউরোপা লিগ

ম্যানইউর হোঁচটের রাতে চেলসির বড় জয়

২৫ অক্টোবর ২০২৪, ১১:৪১ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
ম্যান ইউ হোঁচট খেলেও বড় জয় পেয়েছে চেলসি

ম্যান ইউ হোঁচট খেলেও বড় জয় পেয়েছে চেলসি © সংগৃহীত

ইউরোপা লিগে  হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে বড় জয় পেয়েছে চেলসি। বৃহস্পতিবার রাতে গ্রিসের ক্লাব পানাথিনাইকোসের মাঠে ৪-১ গোলের জয় পেয়েছে চেলসি। জোড়া গোল করেন হোয়াও ফেলিক্স। পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। 

ম্যাচের ২২ মিনিটে ফেলিক্সের গোলে এগিয়ে যায় চেলসি। ৪৮ মিনিটে মুদ্রিক ব্যবধান দ্বিগুণ করেন। ৫৫ মিনিটে ফেলিক্স করেন নিজের দ্বিতীয় গোল। এর চার মিনিট পর পেনাল্টি থেকে ৪-০ করেন এনকুকু। ৬৯ মিনিটে এসে একটি গোল শোধ করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

আরও পড়ুন: বিবিসি বরাবর পাঠানো সাকিবের সেই চিঠি

এদিকে তুরস্কের ক্লাব ফেনেরবাহসে ঘরের মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ১৫ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। কিন্তু সে লিড ধরে রাখতে পারেনি। ৪৯ মিনিটে এন-নেসেরির গোলে সমতা ফেরায় ফেনেরবাহসে।

এদিকে ঘরের মাঠে ডাচ ক্লাব আলকামারকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। ৮৫ মিনিটে আলকামারের ওলফে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয়ের ব্যবধান আর বাড়াতে পারেনি টটেনহ্যাম।

ট্যাগ: ফুটবল
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬