চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, তাসকিনের বদলি খালেদ

২৪ অক্টোবর ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
সৈয়দ খালেদ আহমেদ

সৈয়দ খালেদ আহমেদ © সংগৃহীত

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসকিন আহমেদের পরিবর্তে এই টেস্টে ডাক পেয়েছেন খালেদ আহমেদ।

২৯ অক্টোবর চট্টগ্রামে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। সদ্য ঘোষিত ১৫ জনের এই দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। ঢাকায় প্রথম টেস্টেও ছিলেন না তিনি। একমাত্র পেসার হিসেবে খেলেন হাসান মাহমুদ।

প্রথম টেস্টে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরেছে। ২০১৪ সালের পর প্রথমবার এশিয়াতে লাল বলের ক্রিকেট ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বিদেশ যাওয়ার অনুমতি
  • ১৪ মে ২০২৬
মাউশির সাবেক পরিচালক শাহেদুল খবির চৌধুরীসহ শিক্ষা ক্যাডারের…
  • ১৪ মে ২০২৬
শিক্ষক সংকট কাটাতে প্রাথমিক বিদ্যালয়ে ফিরছেন অবসরপ্রাপ্তরা
  • ১৪ মে ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কবে জানাল অধিদপ্তর
  • ১৪ মে ২০২৬
এসএসসির রসায়ন পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১৪ মে ২০২৬
আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ বেলজিয়ামে
  • ১৪ মে ২০২৬