কিং-লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়

১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ব্র্যান্ডন কিং আর এভিন লুইসের ঝোড়ো ব্যাটিং করেন

ব্র্যান্ডন কিং আর এভিন লুইসের ঝোড়ো ব্যাটিং করেন © সংগৃহীত

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজের প্রথম ম্যাচে গতকাল লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমেছিল ক্যারিবীয়রা। আগে ব্যাট করে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। কামিন্দু মেন্ডিস আর চারিথ আস্লাঙ্কার পঞ্চাশোর্ধ রানের ইনিংসে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে লঙ্কানরা। তবে ব্র্যান্ডন কিং আর এভিন লুইসের ঝোড়ো ইনিংসে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি আসালাঙ্কার দল।

আগে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারে পাথুম নিশাঙ্কা ফেরার পরের ওভারেই আউট হন কুশল মেন্ডিসও। এরপর কুশল পেরেরাও ফেরেন ব্যক্তিগত ৬ রানেই। দলীয় ৫৮ রানে তিন উইকেট হারানোর পর লঙ্কানদের হাল ধরেন কামিন্দু এ অধিনায়ক আসালাঙ্কা। 

ক্যারিবীয় বোলারদের সামলে আসালাঙ্কা ও কামিন্দু গতকাল গড়েছিলেন ৮২ রানের দুর্দান্ত এক জুটি। ৪০ বলে ৫১ রান করেন কামিন্দু, ৩৫ বলে ৫৯ রান করেন আসালাঙ্কা। এই দুজনের মারকুটে ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

এদিকে ১৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা পেয়েছে দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ব্র্যান্ডন কিং ও এভিন লুইস স্কোরবোর্ডে তুলেন ১০৭ রান। ৫ চার আর ৪ ছয়ে ২৮ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলে আউট হন লুইস। এরপর শাই হোপও ফিরেন দ্রুতই, ৭ রান করে হোপ আউট হওয়ার পর কিংও আউট হন ব্যক্তিগত ৬৩ রানে।

দলীয় ১২৮ রানে কিং ফেরার পর আরও ২ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। তবে রোবম্যান পাওয়েলের ১৮ বলে ১৩, রোস্টন চেজের ১৬ বলে ১৯ আর শেরফান রাদারফোর্ডের ১২ বলে ১৪ রানের ইনিংসের সুবাদে সহজের ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় ক্যারিবীয়া। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে ক্যারিবীয়রা।

ট্যাগ: ক্রিকেট
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬