৩ মিলিয়ন ইউরো দাবি

বার্সার বিরুদ্ধে মামলা করলেন আগুয়েরো

১২ অক্টোবর ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সার্জিও আগুয়েরো

সার্জিও আগুয়েরো © সংগৃহীত

আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো বার্সেলোনার বিরুদ্ধে ৩ মিলিয়ন ইউরো (প্রায় ৪০ কোটি টাকা) বকেয়া বেতনের দাবিতে মামলা করেছেন। ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়ায় এই অর্থ পরিশোধ করা হয়নি বলে দাবি করেন আগুয়েরো।

২০২১ সালে ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় যোগ দিয়ে দুই বছরের চুক্তি করেছিলেন আগুয়েরো। তবে মাত্র ৫টি ম্যাচ খেলার পর আলাভেসের বিপক্ষে এক ম্যাচে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন তিনি। এর পর শারীরিক অসুস্থতার কারণে ফুটবল থেকে অবসর নিতে বাধ্য হন। ওই বছরের ডিসেম্বরে চুক্তি বাতিল করে অবসর ঘোষণা করেন আগুয়েরো।

তবে বার্সেলোনার ২০২৩-২৪ মৌসুমের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, আগুয়েরো চলতি বছর অর্থ পরিশোধ না হওয়ায় মামলা করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৯ মে, সাবেক খেলোয়াড় সার্জিও আগুয়েরো ৩ মিলিয়ন ইউরো পাওনার দাবি করে মামলা করেন। ২১ জুন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

আর পড়ুন: আলাভেসকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা

এটি বার্সেলোনার আর্থিক প্রতিবেদনে উল্লিখিত ৯টি আইনি মামলার একটি। এর মধ্যে অন্য একটি মামলায় ‘স্কোরস স্পোর্টস ম্যানেজমেন্ট’ নামের একটি কোম্পানি ১০ মিলিয়ন ইউরো দাবি করেছে ওসমান দেম্বেলের পিএসজি ট্রান্সফার কার্যক্রমে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার জন্য।

আগামী ১৯ অক্টোবর বার্সেলোনার বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ মৌসুমের আর্থিক ফলাফল নিয়ে আলোচনা হবে, যেখানে এই মামলাগুলোর প্রভাব বিশ্লেষণ করার সুযোগ থাকবে।

ট্যাগ: ফুটবল
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬