মেসির আর্জেন্টিনাকে রুখে দিলো ভেনেজুয়েলা

১১ অক্টোবর ২০২৪, ০৭:৩৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার ম্যাচের দৃশ্য

ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার ম্যাচের দৃশ্য © সংগৃহীত

ইনজুরি কাটিয়ে ফেরা লিওনেল মেসিকে নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু মাঠে ফিরেও দলকে জয়ের ধারায় ফেরাতে পারেননি এই মহাতারকা। শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১–১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্দির গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর সলোমোন রন্দনের গোলে সমতায় ফেরে স্বাগতিক ভেনেজুয়েলা।

ভেনেজুয়েলার মাঠ স্তাদিও মাতুরিনে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। বৃষ্টির কারণে মাঠে রীতিমতো বন্যার মতো অবস্থার সৃষ্টি হয়। এমনকি আধাঘণ্টা পর খেলা শুরু হলেও তখনো মাঠ খেলার উপযোগী ছিল না। শট নেওয়র পর বলের সঙ্গে জমে থাকা পানিও উড়ছিল।

দুই দলের বারবার ফাউলের কারণেও ম্যাচে ছন্দপতন ঘটেছে। ম্যাচে মোট ৩৩ বার ফাউলের বাঁশি বাজাতে হয়েছে রেফারিকে; এর মধ্যে ২০ বারই করেছে ভেনেজুয়েলা।

তবে এই প্রতিকূল পরিবেশের মধ্যেই ১৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ফ্রি–কিক থেকে মেসির শট ভেনেজুয়েলা গোলরক্ষক ফিরিয়ে দিলেও সেটি বক্সের ভেতর সেটি পেয়ে যান ওতামেন্দি। তাৎক্ষণিকভাবে সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এই ডিফেন্ডার।

তবে ৪০তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগও পেয়ে যায় স্বাগতিকরা। তবে, রন্দনের কাছ থেকে নেওয়া শট আটকে দেন এমিলিয়ানো মার্তিনেসের নিষেধাজ্ঞায় আর্জেন্টিনার পোস্টে দাঁড়ানো জেরোনিমো রুলি।এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। 

দ্বিতীয়ার্ধে মাঠে কমে পানির দাপট। বিরতি পর মাঠে নেমেই ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ এসেছিল ভেনেজুয়েলার সামনে। ৬৫তম মিনিটে দারুণ এক আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। বাঁ কর্নার থেকে সোতেলোর  দারুণ এক ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেড নেন রন্দন। তার সে হেড লাফিয়েও নাগাল পাননি এমিলিয়ানোর অনুপস্থিতিতে আর্জেন্টিনার গোলবার সামলানো জেরোনিমো রুল্লি। বল জড়ায় জালে। উচ্ছ্বাসে মাতে স্বাগতিকরা।

এরপর লিডে ফিরতে দুদলের মধ্যে চলে ফের আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু ভেজা মাঠে আর কেউই সফলতার মুখ দেখেনি। বিশ্ব চ্যাম্পিয়নদের থেকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট আদায় করে নেয় ভেনেজুয়েলা।

টানা দুই ম্যাচে জয়হীন থাকলেও এখনো কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। ১১ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান ভেনেজুয়েলার। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে ব্রাজিল। 

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬