আর্জেন্টিনাকে হারিয়ে ‘হেক্সা’ মিশন সম্পন্ন করল ব্রাজিল

০৭ অক্টোবর ২০২৪, ০৭:১০ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
আর্জেন্টিনাকে হারিয়ে ‘হেক্সা’ মিশন সম্পন্ন করল ব্রাজিল

আর্জেন্টিনাকে হারিয়ে ‘হেক্সা’ মিশন সম্পন্ন করল ব্রাজিল © সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই দারুণ উত্তেজনা যার উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠে এবং মাঠের বাইরে। ষষ্ঠ শিরোপার জন্য গত ২২ বছর ধরে অপেক্ষা চলমান থাকলেও এখন পর্যন্ত সেটির কাছে যেতে পারছে না সেলেসাওরা। কাতার বিশ্বকাপের পর থেকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ব্রাজিলের হেক্সা মিশন। তবে ফুটবলে না পারলেও ফুটসাল বিশ্বকাপের হেক্সা মিশনে সফল হয়েছে ব্রাজিল। ফিফার ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলিয়ানরা।

রোববার (৬ অক্টোবর) ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত আটটায়। এদিন ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। সেই সঙ্গে হেক্সা মিশনে এবার পুরোপুরি সফল হয়েছে সেলেসাওরা। 

ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকে সেলেসাওরা। ম্যাচে ষষ্ঠ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ফেররাও। ১৩ মিনিটে রাফা সান্তোস লিড দ্বিগুণ করেন। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও তেমন প্রতিরোধ গড়তে পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষের কিছুক্ষণ আগে রোসা দলের হয়ে একটি গোল পরিশোধ করলেও সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শিরোপার উল্লাসে মাতে ব্রাজিল।

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার আয়োজিত টুর্নামেন্টটির ১০ আসরের মধ্যে  সাতবারই ফাইনাল খেলে ব্রাজিল। এর মধ্যে ছয়বার শিরোপা ঘরে তুলে। 

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬