শাহরুখের পথে হাঁটলেন শাকিব খান, জানালেন বিপিএলে নিজের দলের নাম

০৩ অক্টোবর ২০২৪, ০২:০৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
শাকিব খান

শাকিব খান © সংগৃহীত

জনপ্রিয় ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লীগে অভিনেতাদের মালিকানা নতুন নয়। ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) এ আমরা দেখছি বলিউড কিং শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা বা শিল্পা শেঠীকে। এবার সে তালিকায় প্রথমবারের মতো যুক্ত হলেন বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ১১তম আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ‘ঢাকা ক্যাপিটালস’ টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। মূলত দর্শকদের সিদ্ধান্তেই দলের এ নামটি চূড়ান্ত করা করা হয়েছে। তাই লোগো উন্মোচন অনুষ্ঠানেও দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

এ সময় শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি।

শাকিব আরও বলেন, তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। আপনাদের সবার সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস অর্জন করবে কাঙ্ক্ষিত সাফল্য।

শাকিব খানের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যানের মালিকানাধীন ক্রিকেট টিম হচ্ছে ‘ঢাকা ক্যাপিটালস’। বিপিএলে ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর নামে যাত্রা শুরু করা ঢাকা ১০ আসরের মধ্যে সাতবার নাম পরিবর্তন করলো। সর্বশেষ গত আসরে তারা 'দুর্দান্ত ঢাকা' নামে মাঠে নেমেছিল

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬