ঢাকা বিশ্ববিদ্যালয় হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকা পদদলিত 

০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০০ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০২ PM
পাকিস্তানের পতাকা পদদলিত 

পাকিস্তানের পতাকা পদদলিত  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনটি আবাসিক হলের প্রবেশপথে পাকিস্তানের প্রতীকী পতাকা পদদলিত করে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে এবং এর আগে রবিবার (৭ ডিসেম্বর) রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে এ প্রতিবাদ জানান তারা।

একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রবেশপথেও পাকিস্তানের পতাকা লাগিয়ে সেটির ওপর পায়ে হাঁটতে দেখা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ দৃশ্য ছড়িয়ে পড়ে।

যদিও পরে সেই পতাকা আর দেখা যায়নি। প্রতীকী এ পতাকায় লেখা হয়, ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার।’ 

শিক্ষার্থীরা বলছে, মহান বিজয় দিবসের এই মাসে আমাদের আজকের উদ্যোগ হলো সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতার এক প্রকাশ, যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। একই সঙ্গে আমরা ঘৃণা ও প্রতিবাদ জানাই সেই পাক-হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার-আলবদরদের প্রতি, যারা আমাদের মা-বোনদের ওপর নির্বিচারে নির্যাতন চালিয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করেছিল। এই প্রতিবাদ, এই ক্ষোভ—সবই আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার প্রতি অঙ্গীকার থেকে উৎসারিত।

ফাহিম আহমেদ নামে এক শিক্ষার্থী পাকিস্তানের পতাকা পদদলিতের ছবি পোস্ট করে ফেসুবকে লিখেন, প্রতিবাদ হোক বাংলার ৬৪ হাজার বর্গমাইল। রাজাকারদের স্থান এই বাংলায় হবে না।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬