দরজা ভেঙে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ PM
মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার © প্রতীকী ছবি

রাজধানীর ভাটারায় আটতলা ভবনের একটি কক্ষ থেকে দরজা ভেঙে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) আপন (২০) নামে ওই শিক্ষার্থী ভবনের ষষ্ঠতলার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাত ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। তারা আরও জানিয়েছে, নিহত শিক্ষার্থী আপন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা। বর্তমানে পরিবারের সঙ্গে ভাটারা থানাধীন ১১৪ নম্বর বিসমিল্লাহ রোডের আট তলা ভবনের ছয় তলায় ভাটাটিয়া হিসেবে বসবাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা–পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহতের ফুফাতো ভাই সাজিদ বলেন, দুপুরের দিকে আপন তার কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিল। বেশকিছু সময় পার হলে তার কোনো সাড়া–শব্দ না পেয়ে আমরা বিষয়টি থানা–পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দেখে আমার ভাই বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন।

সাজিদ আরও বলেন, আপন কেন হঠাৎ করে এভাবে মারা গেল–তা আমরা নিজেরাই জানি না। এখন চোখের পানি ছাড়া আমাদের আর কিছু বলার নেই।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬