অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল

১০ অক্টোবর ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাফায়েল নাদাল

রাফায়েল নাদাল © সংগৃহীত

টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় স্পেনের রাফায়েল নাদাল অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ডেভিস কাপ হবে তার পেশাদার টেনিস ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক ভিডিওবার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এ টেনিস তারকা। খবর বিবিসি

ক্যারিয়ারের ইতি টানতে গিয়ে নিজের সীমাবদ্ধতার কারণ উল্লেখ করেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম বিজয়ী। ভিডিওবার্তায় নাদাল বলেন, আমি এখানে এসেছি আপনাদের জানাতে যে পেশাদার টেনিস থেকে অবসর নিতে যাচ্ছি। এটা বাস্তবতা যে এই বছরগুলো বেশ কঠিন ছিল, বিশেষ করে শেষ দুই বছর। আমি মনে করি না আমার সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে আর খেলতে পারব। 

তিনি আরও বলেন, গত দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি। বার বার চোট পেয়েছি। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে। পুরো সুস্থ হয়ে আর কোনও দিনই খেলতে পারব না। তাই এটাই অবসরের সঠিক সময়। 

ছোট থেকে টেনিস খেলতে ভালবাসতেন উল্লেখ করে নাদাল জানান, তিনি জানতেন না, এতটা সাফল্য পাবেন। তিনি বলেন, ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতে ভাল লাগত। এতদিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি। ২০২৩ সালের বেশির ভাগটাই চোটের জন্য কোর্টের বাইরে ছিলেন নাদাল। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৪ সালেই অবসর নিতে পারেন তিনি। সেটাই হল।

২০০১ সাল থেকে পেশাদার টেনিস খেলা শুরু করেন নাদাল। তরুণ নাদাল চমক দিয়েছিলেন টেনিস দুনিয়াকে। বিশেষ করে লাল সুরকির কোর্টে তার খেলা অবাক করেছিল। ধীরে ধীরে লাল সুরকির কোর্টের রাজা হয়ে ওঠেন তিনি। ক্যারিয়ারে ২২ গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। 

পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় সর্বাধিক (শীর্ষে নোভাক জোকোভিচ) গ্র্যান্ডস্ল্যামের মালিক তিনি। তার মধ্যে রয়েছে ১৪টি ফরাসি ওপেন। চারটি ইউএস ওপেন, দু’টি অস্ট্রেলিয়ান ওপেন ও দু’টি উইম্বলডনও জিতেছেন। ফেদেরারের সঙ্গে তার দ্বৈরথ অমর হয়ে গিয়েছে। ২৩ বছর পেশাদার টেনিস খেলে অবশেষে থামলেন নাদাল। বলা যায় চোটের জন্য থামতে বাধ্য হলেন তিনি।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬