অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ

০৮ অক্টোবর ২০২৪, ০৯:২৩ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © সংগৃহীত

২০২১ সালে নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বতর্মানে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে খেলছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এবার আর কোনো নাটকীয়তা নয়, আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

দিল্লিতে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। জানা গেছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে দ্বিতীয় টি-টোয়েন্টিই নয়। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও খেলবেন মাহমুদউল্লাহ। অর্থাৎ ১২ অক্টোবর হায়দরাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে এই খবর।

আরও পড়ুন: বাংলাদেশে আসছেন নেইমার, খালি চোখে যেভাবে দেখবেন ভক্তরা

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় বলার সিদ্ধান্ত আগেই নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই মাহমুদউল্লাহ। এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির সঙ্গেও। বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

তার মানে সব ঠিক থাকলে মাহমুদউল্লাহ ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে যাচ্ছেন আগামী ১২ অক্টোবর। এবার টি-টোয়েন্টি ছাড়লে বাকি রইলো কেবল ওয়ানডে ফরম্যাট।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close