রেকর্ড গড়তে মেসির মায়ামির প্রয়োজন ২ পয়েন্ট

০৬ অক্টোবর ২০২৪, ১২:১৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
গোল করার পর মেসির সঙ্গে কাম্পানার উদযাপন

গোল করার পর মেসির সঙ্গে কাম্পানার উদযাপন © সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড থেকে আর এক ম্যাচ দূরে ইন্টার মায়ামি। সর্বশেষ টরন্টো এফসিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের রেকর্ডের আরও কাছে নিয়ে গেছে তারা। এখন লিওনেল মেসির মায়ামির প্রয়োজন ২ পয়েন্ট।

ম্যাচের একমাত্র গোলটি হয়েছে শেষ দিকে, ৯৩ মিনিটে। লুইস সুয়ারেজের পাস থেকে জাল কাঁপান ফরোয়ার্ড লিওনার্ডো কাম্পানা। যা মৌসুমে তার অষ্টম গোল।

ম্যাচের শুরু থেকেই বড় তারকাদের বেঞ্চে বসিয়ে রেখে মাঠে নামে মায়ামি। শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসিও। আর্জেন্টাইন তারকাকে ৬১ মিনিটে নামানো হয়। এই জয়ে মায়ামির পয়েন্ট ৭১। হাতে রয়েছে আর একটি ম্যাচ। 

মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিউ ইংল্যান্ড রেভোলিউশনের। ২০২১ সালে ৭৩ পয়েন্ট পায় তারা। ফলে শেষ ম্যাচে একটি জয় পেলেই ইন্টার মায়ামি সেই রেকর্ড ভেঙে ৭৪ পয়েন্ট অর্জন করবে।  মেসির দল এরই মধ্যে সাপোর্টার্স শিল্ড জিতে ইতিহাস গড়েছে।  

মায়ামির জয়সূচক গোলটি ছিল লক্ষ্য বরাবর তাদের দ্বিতীয় শট। জয়ের পর মায়ামি মিডফিল্ডার জুলিয়ান গ্রেসেল বলেছেন, তাদের লক্ষ্য এখন পয়েন্টের রেকর্ড অর্জন, ‘যদি বলি এটার কোনও গুরুত্ব নেই, তাহলে সেটা হবে মিথ্যা। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলার জন্য আমাদের এখন একটা লক্ষ্য আছে। ফলে রেকর্ডময় মৌসুম হিসেবে শেষটা করতে পারলে সেটা হবে দারুণ ব্যাপার।’

ট্যাগ: ফুটবল
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence