বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল

০৬ অক্টোবর ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
ভিনিসিয়ুসের গোল উদযাপন

ভিনিসিয়ুসের গোল উদযাপন © সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে হারের পর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে  থাকা বার্সাকে ছুঁয়ে ফেলেছে তারা। দুই দলেরই এখন পয়েন্ট সমান ২১। যদিও রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলে এই পয়েন্ট বার্সার।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জন্য ম্যাচটি ছিল নিজেদের ফিরে পাওয়ার। কেননা, কয়েক দিন আগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর চ্যাম্পিয়নস লিগে লিঁলের বিপক্ষে হেরেছে তারা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে এ ম্যাচে জয়টা জরুরি ছিল কার্লো আনচেলত্তির শিষ্যদের।

হতাশ করেননি আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের ১৪ মিনিটেই লিড নেয় রিয়াল। লোকা মদ্রিচের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন ভালভার্দে। এরপর প্রথমার্ধে আর গোল না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

রিয়ালের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে উঠে কঠিন পরীক্ষা নিলেও জালের দেখা পায়নি ভিয়ারিয়াল। উল্টো ম্যাচের ৭৩ মিনিটে ভালভার্দের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। এ গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি ভিয়ারিয়াল। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আর তাতেই বার্সাকে ছুঁয়ে ফেলে তারা।

ট্যাগ: ফুটবল
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬