তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে সারলেন ক্রিকেটার রশিদ খান

০৪ অক্টোবর ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
 বিয়ের অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠান © সংগৃহীত

তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান। যেখানে হাজির হয়েছিল আফগানিস্তানের তারকা ক্রিকেটাররাও। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে শুভ কাজ সারেন রশিদ খান ও তার তিন ভাই। তবে তাদের স্ত্রীদের নাম বা পরিচয় জানা যায়নি।

রশিদের সঙ্গে বিয়ে করেছেন তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান শুভ কাজ সারেন। এক সঙ্গে একই পোশাক পরিহিত অবস্থায় মঞ্চে দেখা গেছে তাদের। যেখানে বেশ হাসিখুশি ছিলেন তিন জনেই। রশিদ খানের সঙ্গে সেলফি ও ছবিও তুলেছেন তারা। চার ভাইয়ের বিয়েতে হাজির হয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে।

রশিদের বিয়েতে হাজির হয়েছিলেন তার সতীর্থ মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকিসহ আরও অনেকে। তাদের সঙ্গেও ছবি তুলেছেন চার বর।

তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’

উল্লেখ্য, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানের নেতৃত্বে সেরা সাফল্য পেয়েছে আফগানিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলে দলটি।

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬