জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
 টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ © সংগৃহীত

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের মুখ দেখল বাংলাদেশের মেয়েরা। 

শারজায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৭ উইকেট করে ১১৭ রান। লক্ষ্য তাড়ায় স্কটল্যান্ডের মেয়েরা ৭ উইকেটে থামে ১০৩ রানে। ম্যাচটি ছিল জ্যোতির নতুন মাইলফলক ছোঁয়ারও। বাংলাদেশের প্রথম নারী হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেন তিনি। অধিনায়কের মাইলফলক গড়ার ম্যাচে বাংলাদেশ পেল স্মরণীয় জয়ও। ঘরের মাটিতে ২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে ২টি জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩ বিশ্বকাপে খেললেও দেখা পায়নি জয়ের। এবার বিশ্বকাপে অভিষিক্ত স্কটিশদের হারিয়ে সেই অপেক্ষা ঘোচাল বাংলাদেশ। 

ওপেনিং জুটিতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন সাথী রানী (২৯) ও মুরশিদা খাতুন (১২)। দুজনের ২৬ রানের জুটি ভাঙেন ক্যাথরিন ব্রাইস। এরপর দ্বিতীয় উইকেটে সোবহানা মোস্তারির সঙ্গে ৪২ রানের জুটি গড়ে ফেরেন সাথী। স্কোরবোর্ডে রান তখন ৬৮। তার সঙ্গে ১ রান যোগ হতেই রানআউট হন তাজ নাহার (০)। 

এরপর জ্যোতির সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন মোস্তারি। তবে ৩৮ বলে ৩৬ রান করে তিনি ফিরলে বাংলাদেশের রানের চাকার গতি ধীর হয়ে আসে। জ্যোতিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি স্বর্ণ আক্তার (৫) ও রিতু মনি (৫)। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ১৮ বলে ১৮ রান করে দলের শেষ উইকেট হিসেবে ফেরেন উইকেটরক্ষক জ্যোতি। তিনজনকেই ফেরান সাসকিয়া হোর্লি। স্কটল্যান্ডের হয়ে তিনি সফল বোলার। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন (১০) ও রাবেয়া খান (১) অপরাজিত ছিলেন। 

১১৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে বোলিংয়ের সাফল্যটা ব্যাটিংয়ে দেখাতে পারেননি ওপেনার হোর্লি (৫)। ফেরেন ফাহিমা খাতুনের বলে জ্যোতির গ্লাভসে বন্দী হয়ে। তবে আরেক ওপেনার সারাহ ব্রাইস চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত। সতীর্থদের আসা যাওয়ার মাঝে ৫২ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। তবে মারুফা আক্তারের করা ইনিংসের শেষ ওভারে ক্যাচ দিয়েও বেঁচে যান ব্রাইস। তবে তাঁর বড় বোন অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে (১১) বোল্ড করেন মারুফা। 

৭০ রানেই ৫ উইকেট হারায় স্কটল্যান্ড। তাঁদের ইনিংসে শুধু তিনজন দুই অঙ্কের রান ছুঁয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিতু মনি।

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬