সাকিব-শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির

সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির © সংগৃহীত

সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (২ অক্টোবর) এক চিঠিতে বিএফআইইউ ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসব ব্যক্তি ও তাদের কোম্পানি বা সংগঠনের নামে থাকা বিভিন্ন হিসাবের তথ্য দিতে বলেছে।

চিঠিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই দুজনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট (এফডিআর) ও ডিপোজিট প্লাস স্কিম (ডিপিএস) হিসাবের তথ্য দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। একইসঙ্গে তাদের সাথে সংশ্লিষ্ট কোম্পানি বা সংগঠনের ব্যাংক হিসাবগুলোর বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।

এছাড়া ওই চিঠিতে আরও পাঁচ জনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়েছে। তারা হলেন আবুল কালাম মাদবর, মো. নাজমুল বাশার খান, মোহাম্মদ বাশার, কণিকা আফরোজ ও কাজী সাদিয়া হাসান।

ক্রিকেটার ছাড়াও সাকিব আল হাসান মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে ২০২৩ সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬