চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

০১ অক্টোবর ২০২৪, ১২:১৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ © সংগৃহীত

কানপুরে দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। আজ কানপুরে বাংলাদেশ সময়ে সকাল ১০ টায় শুরু হয় পঞ্চম ও শেষ দিনের খেলা। এ টেস্টে পঞ্চম দিনে ২৬ রানে ২ উইকেট নিয়ে শুরু করে বাংলাদেশ। 

প্রতিবেদন লিখার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৩৪ রানে। বাংলাদেশ লিড হয়েছে ৮১ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার সাদমান ইসলাম। ক্রিজে আছেন মুশফিক ও খালেদ আহমেদ। 

পঞ্চম দিনে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে ৮ বলে ২ রান করে আউট হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। ভারতীয় বোলারদের সামলে রানের চাকা সচল রাখেন তিনি। তবে দলীয় ৯১ রানে ৩৭ বলে ১৯ রানে আউট হন শান্ত।

তার বিদায়ের পর ৬৭ বলে ফিফটি তুলে নেন সাদমান। ফিফটির পর পরই আউট হন এই টাইগার ওপেনার। ১০১ বলে ৫০ রানে সাজঘরে ফিরে যান তিনি। 

এরপর দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লিটন দাস ১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। ৩৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। পরবর্তীতে জাসপ্রিত বুমরার জীড়া আঘাতে ১৩০ রানে নেই ৯ উইকেট।

ভারতের দুই স্পিনার অশ্বিন ও রবীন্দ্র জাদেজা সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন। এছাড়াও দুইটি উইকেট নিয়েছেন বুমরা ও একটি উইকেট নিয়েছেন আকাশ দ্বীপ। 

পঞ্চম ও শেষ দিনে ম্যাচ বাঁচাতে দিনের তিন সেশনের মধ্যে অন্তত দুটি সেশন কিংবা তার বেশি সময় ক্রিজে মাটি কামড়ে পড়ে থাকতে হতো বাংলাদেশকে। কিন্তু প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শান্তবাহিনী। এক্ষেত্রে অল্প সময়ে ভারত বড় লক্ষ্য পেলেও ভারত যে জয়ের জন্যই ব্যাট করবে, প্রথম ইনিংসে তাদের ব্যাটিং দেখার পর সেটা নিঃসন্দেহ বলা যায়।

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬