ইন্টার মিয়ামিতে থাকছেন না মেসি?

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

লিওনেল মেসি আর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে থাকছেন না। সম্প্রতি এমন খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ফুটবল-দুনিয়ায়। ডেভিড বেকহ্যামের দলের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে আর্জেন্টাইন এই জাদুকরের। তবে তিনি নাকি আর মিয়ামিতে থাকতে চাইছেন না। ক্লাবের পক্ষ থেকে একাধিকবার চুক্তি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও মেসি তাতে সাড়া দেননি।

তাই সবাই ধরেই নিয়েছেন, মেসি দল পরিবর্তন করতে চাইছেন। কিন্তু তিনি কোন দলে যোগ দেবেন, সেটাই এখন প্রশ্ন। তবে কী তিনি বার্সেলোনায় ফিরবেন আবার? সেই সম্ভাবনাও নেই।

সূত্র জানায়, আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে যোগ দিতে পারেন মেসি। এই ক্লাব থেকেই নিজের ফুটবল-জীবন শুরু করেছিলেন। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত এখানেই ফুটবল খেলেন তিনি। তাই ক্যারিয়ারের শেষ অধ্যায়টাও এখানেই লিখে যেতে চান।

২০২৩ সালে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। ওই সময় সৌদির আল হিলাল ক্লাব থেকেও মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সৌদির পরিবর্তে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেন এই বিশ্বকাপজয়ী।

মিয়ামির আগে পিএসজিতে ছিলেন মেসি, ২০২১ সালে বার্সেলোনা থেকে গিয়েছিলেন প্যারিসে, সেখানেই ২০২২-২০২৩ মৌসুম কাটান। এরপর নতুন ঠিকানা হয় ইন্টার মিয়ামি। গত মৌসুমে মিয়ামিকে মেজর লিগ সকারের প্লে অফে তুলেছিলেন। সেই সঙ্গে গত বছর লিগ কাপ ট্রফি জয় করেছিলেন। তবে এবার সেখানে আর থাকতে চান না।

২০১৬ সালে এক সাক্ষাৎকারে মেসি নিজের দেশ আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছেন, ‘আমায় যদি এক দিন পরই আর্জেন্টিনায় ফেরার প্রস্তাব দেওয়া হয়, আমি রাজি। যদি বলেন কোন ক্লাবের হয়ে খেলবেন, তাহলে অবশ্যই নিউওয়েলের হয়ে। আমার স্বপ্ন নিউওয়েলের হয়ে খেলার।’

মেসি তখন আর্জেন্টিনায় নিরাপত্তা শঙ্কা নিয়েও কথা বলেছিলেন। যদিও বর্তমানে আর্জেন্টিনার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাই হয়তো মেসিও এবার চাইছেন নিজের অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ করতে। তবে কবে তিনি নিজের শৈশবের ক্লাবে পা রাখছেন, তা এখনও চূড়ান্ত নয়।

বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬