প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট ভারত, হাসানের শিকার ৫ উইকেট

২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
হাসানের উইকেট শিকার

হাসানের উইকেট শিকার © সংগৃহীত

চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনে মাত্র ৩৭ রান যোগ করেই অলআউট হয়েছে ভারত। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। 

তবে ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় দিনেই সেই দাপট বজায় রাখবে তারা। তবে তাসকিন-হাসান মাহমুদের বোলিং তোপে দ্বিতীয় দিনের শুরুতেই চেন্নাইয়ে দ্বিতীয় দিনে মাত্র ১১.২ ওভার টিকতে পেরেছে ভারতের ব্যাটসম্যানরা। বাংলাদেশের হয়ে পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৫ উইকেট।

৯১.২ ওভার ব্যাট করে ৩৭৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। তাসকিন আহমেদ পেয়েছেন ৩ উইকেট।

প্রথম দিনে ভারতকে বিপদ থেকে উদ্ধার করা দুই ব্যাটসম্যান অশ্বিন-জাদেজার জুটি দ্বিতীয় দিনের শুরুতেই ভাঙেন তাসকিন। লিটনের কাছে ক্যাচ দিয়ে ৮৬ রানে আউট হন জাদেজা। এরপর আকাশ দীপকেও দ্রুতই ফেরাতে পারতেন তাসকিন। তবে তার ক্যাচ মিস করেন সাকিব আল হাসান।

আকাশকে নিয়ে ২৪ রানের একটি ছোট জুটি করেন অশ্বিন। সেই জুটি ভাঙেন তাসকিন। এরপর অশ্বিনও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১৩ রানে তাকে তুলে নেন তাসকিন। এরপর ভারতের শেষ উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ। তার পাশাপাশি টানা দ্বিতীয় বার ৫ উইকেট পেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টের শেষ ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন তিনি। 

দ্বিতীয় দিনে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন হলেও, পুরো ইনিংসে টাইগারদের বেস্ট বোলার ছিলেন হাসান মাহমুদই। এই দুইজন বাদে ভারতের বাকি দুই উইকেট পেয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ। 

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬