২ মাস পর মাঠে ফিরেই জোড়া গোল মেসির, জিতল মায়ামি

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
মাঠে ফিরেই জোড়া গোল মেসির

মাঠে ফিরেই জোড়া গোল মেসির

দীর্ঘ দুই মাস পর ইনজুরি কাটিয়ে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। চোট কাটিয়ে ক্লাবের হয়ে খেলতে নেমেই ঝলক দেখিয়েছেন এই ৩৬ বছর বয়সি। মাঠে নেমেই জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেছেন জাদুকরি মেসি। তাঁর জোড়া গোলেই ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামি জিতেছে ৩-১ ব্যবধানে। পাশাপাশি মায়ামির অন্য গোলটি লুইস সুয়ারেজের। ফিলাডেলফিয়ার একমাত্র গোলটি করেছেন মিকায়েল উরে।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ফিলাডেলফিয়াকে আতিথেয়তা দেয় ইন্টার মায়ামি।

ঘরের মাঠে ম্যাচের দুই মিনিটেই পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। খেলার বয়স ২ মিনিট হতে না হতেই জালে বল ‍ছুঁয়ে ফেলেন মিকায়েল উহরে। ২৬ মিনিটে গোল শোধ করে স্বাগতিক দল। বলটা বাড়ানো হয়েছিল প্রায় মাঝমাঠ থেকে, ফার্স্টটাচেই মেসির দিকে এগিয়ে দেন সুয়ারেজ। মেসি শুরুতে বক্সের বাইরে বোকা বানান ফিলাডেলফিয়ার ডিফেন্ডার কাই ওয়েগনারকে, এরপর একটু এগিয়ে গিয়ে ডানপায়ের আড়াআড়ি শটে বল জালে।

লিড নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি মেসির দলকে। ৩০ মিনিটে বাম দিক থেকে বল সোজাসুজি মেসির উদ্দেশে এগিয়ে দেন জর্দি আলবা। জাদুকরি বাঁ পায়ে এবারও মেসির ফার্স্ট টাচ, বাঁক খাওয়া শটে বল গোলরক্ষকের হাতে লেগে প্রবেশ করে জালে। মেজর সকার লিগের এ মৌসুমে ১৩ ম্যাচে মেসির এটা ১৪তম গোল।

পরে যোগ করা সময়ের ৮ মিনিটে স্কোরশিটে নাম লেখান সুয়ারেজ। যেটিতে আবার সহায়তা করেন মেসি। এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ইন্টার মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে রয়েছে তারা।

গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। ওই ম্যাচে অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের করা গোলে জয় ছিনিয়ে নিয়েছিল আর্জেন্টিনা। এই চোটের পরে আটটি মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মিয়ামি পায়নি লিওনেল মেসিকে। 

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬