বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
খালেদ মাহমুদ সুজন

খালেদ মাহমুদ সুজন © ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। এ বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে। সুজনের আগে বিসিবির একাধিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। এর মধ্যে রয়েছেন নাইমুর রহমান দুর্জয়ও।

বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। এর মধ্যে গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। ২০১২ সাল থেকে নাজমুল হাসান পাপনের বোর্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেখা গেছে তাকে।

বিসিবি পরিচালকের পদের সঙ্গে বিভিন্ন সময় টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া তৃণমূল থেকে ক্রিকেটারদের উঠিয়ে আনার পেছনেও তার বড় অবদান ছিল। নিয়মিত তাকে ডিপিএলের দল আবাহনী ক্রিকেট ক্লাবের কোচিং করাতে দেখা গেছে।

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬