ক্রিকেটে ফিরলেন মাশরাফি!

১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা © সংগৃহীত

বিপিএলের বাইরে প্রতিযোগিতামূলক আসরে অনেক দিন ধরেই খেলেন না মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিতেও গত আসরে সমালোচনার মুখে পড়ে টুর্নামেন্টের মাঝপথে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ আবার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন মাশরাফি।

ইউএস মাস্টার্স টি১০ লিগে দল পেয়েছেন সাবেক সংসদ সদস্য মাশরাফি। যা বাংলাদেশি ক্রিকেটভক্তদের কিছুটা অবাকই করেছে। তবে শুধু মাশরাফি একাই নন, এই লিগে দল পেয়েছেন দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা আরও দুজন। তারা হলেন আরাফাত সানি ও সৈয়দ রাসেল।

সৈয়দ রাসেল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১০ সালে। এরপর ঘরোয়া ক্রিকেটেও ছিলেন না তিনি। আর ইলিয়াস সানিও সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ২০২৩ সালে। ঘরোয়াতেও অনেক দিন দেখা যায়নি তাকে।

এ ছাড়া আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ লিগে দল পেয়েছেন আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি ও আল-আমিন হোসেন। অবশ্য তারা এখনো দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন নিয়মিত।

৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গঠিত এই টুর্নামেন্টে সরাসরি দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও সাবেক তারকা আব্দুর রাজ্জাক।

যুক্তরাষ্ট্রের হস্টনে আয়োজিত এই টুর্নামেন্টে সোহান, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি ও আরাফাত সানি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। ইলিয়াস সানি লিগের উদ্বোধনী মৌসুমেও এই দলের হয়ে খেলেছিলেন।

অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, আরিফুল হক ও এনামুল হক জুনিয়র খেলবেন ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে। আল-আমিনকে দেখা যাবে টুর্নামেন্টে নতুনভাবে আত্মপ্রকাশ করা শিকাগো প্লেয়ার্সের জার্সিতে।

বাংলাদেশিদের সঙ্গে মাস্টার্স টি১০ লিগের দ্বিতীয় আসরটিতে খেলবেন বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। ভারতের সাবেক তারকা সুরেশ রায়না খেলবেন আল আমিনের দল শিকাগোতে।

গত আসরে এই লিগে খেলেছিলেন নাসির হোসেন। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞার কারণে আগামী আসরে খেলতে পারবেন না তিনি। ২০২১ সালের আরব আমিরাতের টি-টেন লিগে দুর্নীতি-সংক্রান্ত ধারা ভঙ্গ করায় নাসিরকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬