ভারত সিরিজে নতুন ভূমিকায় দেখা যেতে পারে তামিম ইকবালকে

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

তামিম ইকবাল দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন। তবে  গুঞ্জন উঠেছে আসন্ন ভারতের বিপক্ষে তামিম ইকবালও নাকি ভারতের বিমান ধরছেন! তবে ক্রিকেটার হিসেবে নয়। ভারতে শুরু হতে যাওয়া আসন্ন সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যাচ্ছেন দেশসেরা এই ওপেনার। 

দেশের একটি অনলাইন গণমাধ্যমের তথ্যমতে ইতোমধ্যেই সম্প্রচারকারি প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। এখনও চূড়ান্ত না হলেও সেই পথেই এগিয়ে যাচ্ছে সবকিছু। দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেয়া তামিম এবার দলের হয়ে ধরবেন মাইক্রো

এর আগেও নানান সময়ে তামিম জানিয়েছিলেন ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যে আসতে চাওয়ার কথা। এরই মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম।

তবে দুবারই তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে। এবার কি তামিম পুরো সময় জুড়ে ধারাভাষ্য দেবেন কিনা সেটা অবশ্য জানা যায়নি। পেশাদারভাবে পুরো সময় জুড়েও তামিম যেমন ধারাভাষ্য দিতে পারেন, একইভাবে অতিথি ধারাভাষ্যকার হিসেবেও তাকে দেখা যেতে পারে।

দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও ওয়ানডে বা টেস্ট থেকে এখনও সরে দাঁড়াননি তামিম। দেশের হয়ে শেষবার গত বছরের এপ্রিলে টেস্ট খেলেন তামিম। ঘরের মাঠে সেবার বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ড। একই বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেন তিনি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬