বিসিবি থেকে পদত্যাগ করলেন দুর্জয়

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
নাইমুর রহমান দুর্জয়

নাইমুর রহমান দুর্জয় © ফাইল ছবি

সাবেক সভাপতি নাজমুল হাসান ও নারী উইংসের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ফিউল আলম চৌধুরী নাদেলের পর এবার পদত্যাগ করেছেন নাইমুর রহমান দুর্জয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

আওয়ামী লীগ সরকারের অধীনে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন দুর্জয়। গত মেয়াদে সংসদে পদ না থাকলেও তিনি ছিলেন আওয়ামী লীগ সমর্থিত। পাশাপাশি পেশাদার ক্রিকেট ছাড়ার পর থেকে সংগঠকের ভূমিকায় ছিলেন দীর্ঘ সময় ধরে।

বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পালন করেছেন বিসিবির অন্যান্য বিভাগেও। তবে, পদত্যাগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে আপাতত  সম্পর্ক ছিন্ন এই ক্রিকেটারের।  

এ ছাড়া আরও অনেক পরিচালকের বিসিবিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ। পদত্যাগ করার গুঞ্জন আছে—আ জ ম নাছির, শেখ সোহেল, ইসমাইল হায়দার মল্লিক, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, আহমেদ নজিব, মঞ্জুর কাদের মতো পরিচালকরা।

পদত্যাগের পাশাপাশি দুজন নতুন মুখও পেয়েছে বিসিবি। পরিচালক হিসেবে বিসিবিতে এসেছেন নাজমুল আবেদীন ফাহিম। এ ছাড়া নতুন সভাপতি হিসেবে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে নেয়ার পথে সন্তান জন্ম দিলেন এক নারী হাজতি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইসিতে বিএনপির লোক নিয়োগ দিয়ে স্থানীয় নির্বাচন ‘দখলের পরিকল্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের সভাপতি স্বাধীন, সম্পাদক মেহেদী
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নৌকা থেকে পানিতে পড়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬