ঢাবিতে চার দিনব্যাপী দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু

০৯ নভেম্বর ২০১৮, ০৭:৪১ PM
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন। © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দাবা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় জিমন্যাশিয়ামে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ঢাবি দাবা ক্লাবের সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা মনজুর, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কর্মকর্তা, প্রতিযোগী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা উদ্বোধন করেন উপ-উপাচার্য

 

উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের প্রতি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন এবং শৃঙ্খলার মূল্যবোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সোমবার (১২ নভেম্বর) এ প্রতিযোগিতা শেষ হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9